রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)
গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা একটি সহজ এবং স্বচ্ছ রিটার্ন ও রিফান্ড পলিসি অনুসরণ করি।
কোন কোন ক্ষেত্রে পণ্য রিটার্ন বা পরিবর্তন করা যাবে?
- আপনি যে পণ্যটি অর্ডার করেছেন, তার পরিবর্তে অন্য কোনো পণ্য ভুলবশত পাঠানো হলে।
- পণ্যটি ডেলিভারি পাওয়ার সময় প্যাকেজ খোলা, নষ্ট বা ড্যামেজ অবস্থায় থাকলে।
- পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে।
রিটার্নের শর্তাবলী:
- পণ্য হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইন নাম্বারে কল করে বা ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে হবে।
- রিটার্ন করার সময় পণ্যের অরিজিনাল প্যাকেজিং ও ইনভয়েস (মেমো) সাথে থাকতে হবে।
- পণ্যটি যদি ব্যবহারের কারণে নষ্ট বা ড্যামেজ হয়, তবে সেটি রিটার্নযোগ্য বলে বিবেচিত হবে না।
রিফান্ড পদ্ধতি:
রিটার্নকৃত পণ্য আমাদের হাতে পৌঁছানোর পর তা যাচাই করা হবে। যদি আপনার দাবি সঠিক প্রমাণিত হয়, তবে ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে আপনার প্রদত্ত বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টে রিফান্ডের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
হোমপেজে ফিরে যান